শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২ | 291 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ২৭ কোম্পানির ৪৬ লাখ ৬৩ হাজার ৮৩৫টি শেয়ার ৩৮বার হাত বদলের মাধ্যমে ৬০ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসই ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির ৪৮ কোটি ১৫ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ার গ্রীডের ৩ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা এবং রেনেটা লিমিটেডের ৩ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

এছাড়া লেনদেনে অংশ নেয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ৯৯ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ৭৯ লাখ ৮৯ হাজার টাকা, বেক্সিমকো লিমিটেডের ৫৫ লাখ ৮ হাজার টাকা, ফার্মা এইডসের ৪৯ লাখ ২৮ হাজার টাকা, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৪১ লাখ ২৫ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৩০ লাখ ৮২ হাজার টাকা, কুইন সাউথ টেক্সটাইলের ৩০ লাখ ৪০ হাজার টাকা, আলহাজ্ব টেক্সটাইলের ২৯ লাখ ৭০ হাজার টাকা, যমুনা অয়েলের ২১ লাখ ৭০ হাজার টাকা, সালভো কেমিক্যালের ১৬ লাখ ৯১ হাজার টাকা, জিপিএইচ ইস্পাতের ১৫ লাখ ৪৭ হাজার টাকা, মীর আক্তারের ১৪ লাখ ৪৪ হাজার টাকা, অগ্নি সিস্টেমসের ১৪ লাখ ৮ হাজার টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১১ লাখ ৬০ হাজার টাকা, ফারইস্ট নিটিংয়ের ৯ লাখ টাকা, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৯ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮ লাখ ৬০ হাজার টাকা, ডোরিন পাওয়ারের ৭ লাখ ৯১ হাজার টাকা, বিডি ল্যাম্পসের ৭ লাখ ৪২ হাজার টাকা, মেঘনা পেট্রোলিয়ামের ৭ লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৫ লাখ ৪৮ হাজার টাকা, আরামিট সিমেন্টের ৫ লাখ ১৯ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকের ৫ লাখ ৭ হাজার টাকা এবং লঙ্কাবাংলা ফাইন্যান্সের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

শেয়ারবাজার২৪

 

 

 

Facebook Comments Box

Posted ১১:২১ অপরাহ্ণ | রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com