শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৬ খাতে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ | 242 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৬ খাতে
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১২-১৫ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে দর কমেছে ১৬ খাতের । ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

জানা যায়, খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছেন বস্ত্র খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ৩.৩০ শতাংশ।

Responsive Ad Banner

দ্বিতীয় সর্বোচ্চ লোকসান গুণছেন সাধারণ সিরামিক খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ২.৮০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ লোকসান গুণছেন বিবিধ খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনেছেন ২.৬০ শতাংশ।

এছাড়া, আর্থিক খাতে ২.৩০ শতাংশ, ব্যাংক খাতে ২.২০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ১.৭০ শতাংশ, প্রকৌশল খাতে ১.৬০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.৫০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১.৫০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৪০ শতাংশ, জীবন বিমা খাতে ১.১০ শতাংশ, সিমেন্ট খাতে ১.১০ শতাংশ, ওষুধ রসায়ন খাতে ০.৫০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৫০ শতাংশ, সাধারণ বিমা খাতে ০.৩০ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ০.২০ শতাংশ করে লোকসান গুনেছেন বিনিয়োগকারীরা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:২৭ অপরাহ্ণ | শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com