ব্রেকিং >>
ব্রেকিং >>

৯ মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেনে নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ জুন ২০২৪ | 173 বার পঠিত | প্রিন্ট

৯ মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেনে নিষেধাজ্ঞা প্রত্যাহার
Responsive Ad Banner

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত ৯ মিউচুয়াল ফান্ডের ব্লক মার্কেটে ইউনিট লেনদেনে আরোপিত নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। কিন্তু একদিনের ব্যবধানে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, রোববার (০৯ জুন) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

Responsive Ad Banner

আজ (১০ জুন) থেকে ফান্ডগুলোর উপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। বিদ্যমান নিয়মে ফান্ডগুলোর লেনদেন চলবে। রোববার বিএসইসির নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, নিয়ন্ত্রক সংস্থা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।

রেস পরিচালিত শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯টি মিউচুয়াল ফান্ড হলো- এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

কেন হঠাৎ করে ব্লক মার্কেটে ফান্ডের ইউনিট লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো এবং মাত্র একদিন পর কেন তা প্রত্যাহার করা হলো সে বিষয়ে বিএসইসি কিছু জানায়নি।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৩৮ এএম | সোমবার, ১০ জুন ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com