মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৯ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ আগস্ট ২০২২ | 252 বার পঠিত | প্রিন্ট

৯ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলো হলো- ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এনআরবিসি ব্যাংক লিমিটেড, ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রেকিট বেনকিজার এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

রেকিট বেনকিজার : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ৩১ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩২ টাকা ৬৪ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) ইপিএস হয়েছে ৫০ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬২ টাকা ৩ পয়সা।
৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৮৬ টাকা ৩২ পয়সা।

Responsive Ad Banner

এক্সপ্রেস ইন্স্যুরেন্স : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৭ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) ইপিএস হয়েছে ৯৭ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৮৫ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৮ টাকা ৬ পয়সা।

ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৭ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭০ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) ইপিএস হয়েছে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৯ পয়সা।
৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩৮ টাকা ৯২ পয়সা।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড : কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (ইপিএস) ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৬ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৮ পয়সা ছিল।
৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৫ টাকা ৪৯ পয়সা।

ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৯ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) ইপিএস হয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২২ পয়সা।
৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৮ টাকা ৬৬ পয়সা।

এনআরবিসি ব্যাংক লিমিটেড : কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুনদ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৬৫ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬৪ পয়সা।

এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৭৬ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ০৩ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২২ তারিখে শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ১৩ পয়সা।

ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুনদ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৫ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪০ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৭০ পয়সা ছিল।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ০১ আগস্ট ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com