সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৯ কোম্পানিটির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ | 248 বার পঠিত | প্রিন্ট

৯ কোম্পানিটির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানিটির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড, ফু ওয়াং ফুড লিমিটেড, হা-ওয়েল টেক্সটাইল লিমিটেড, ইস্টার্ন ক্যাবলস লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং কে অ্যান্ড কিউ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ মার্চ,২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

Responsive Ad Banner

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫৪ পয়সা।

৩১ মার্চ,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ৮০ পয়সা।

মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড : কোম্পানিটি ৩১ মার্চ,২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০৪ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৬৯ পয়সা।

৩১ মার্চ,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৬ টাকা ০৭ পয়সা।

ফু ওয়াং ফুড লিমিটেড : কোম্পানিটি ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০৩ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ৩৭ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১৭ পয়সা।

৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২ টাকা ৪৫ পয়সা।

হা-ওয়েল টেক্সটাইল লিমিটেড : ব্যাংকটি ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৩৬ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৬৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪ টাকা ৩৯ পয়সা।

৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭ টাকা ৯৪ পয়সা।

ইস্টার্ন ক্যাবলস লিমিটেড : ব্যাংকটি ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৯ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ৭২ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪৪ পয়সা।

৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪৩ টাকা ৬৩ পয়সা।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেড : কোম্পানিটি ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫১ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ২৬ পয়সা।

৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৮ টাকা ২৭ পয়সা।

বিচ হ্যাচারি লিমিটেড : কোম্পানিটি ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩২ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৯২ পয়সা।

৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৫০ পয়সা।

ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড : কোম্পানিটি ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০১ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ১৩ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১০ পয়সা।

৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৮৩ পয়সা।

কে অ্যান্ড কিউ লিমিটেড : কোম্পানিটি ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১১ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩৬ পয়সা।

৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯২ টাকা ৯৮ পয়সা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৭:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com