ব্রেকিং >>
ব্রেকিং >>

৮ মিউচ্যুয়াল ফান্ডের ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ | 383 বার পঠিত | প্রিন্ট

৮ মিউচ্যুয়াল ফান্ডের ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ
Responsive Ad Banner

ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ মিউচ্যুয়াল ফান্ডের ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হলো : আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়েজ প্রোভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান স্কিম ওয়ান, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড এবং প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড।

Responsive Ad Banner

জানা গেছে, ফান্ডগুলোর নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

এর আগে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৫ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড ৩ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ২.৫০ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রোভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান স্কিম ওয়ান ৩ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ৩ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩ শতাংশ, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৩ শতাংশ এবং প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪০ পিএম | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com