সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ | 362 বার পঠিত | প্রিন্ট

৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড, লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড এবং যমুনা ব্যাংক লিমিটেড।

আজ অনুষ্ঠিত বোর্ড সভায় এসব কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড : ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৭৫০ শতাংশ ক্যাশ চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি অন্তবর্তীবকালীন ৪০০ শতাংশ ক্যাশ ৩৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল । অর্থাৎ গত অর্থবছরের কোম্পানিটি মোট ৭৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২২ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১১২ টাকা ৮২ পয়সা ।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জুলাই ২০২২ তারিখ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ মে ২০২২।

রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড : বীমা খাতের কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৬ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ২৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ০৬ পয়সা।

আগামী ১৯ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মে।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড : বীমা খাতের কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৭৮ পয়সা।

আগামী ২৬ জুন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে।

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড : ব্যাংক খাতের কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৯০ পয়সা।

আগামী ১৪ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড : ব্যাংক খাতের কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৯৯ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (কনসোলিডেটেড এনএভি) হয়েছে ৪৩ টাকা ৪১ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৪০ টাকা ৮২ পয়সা।

আগামী ২২ জুন বেরা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ মে।

হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড : সিমেন্ট খাতের কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ১৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬০ টাকা ০৭ পয়সা।

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ মে এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৩ জুন ২০২৩।

লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড : আর্থিক খাতের কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে এক টাকা ২১ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৩৮ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (কনসোলিডেটেড এনএভি) হয়েছে ২০ টাকা ২ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ১৯ টাকা ৮২ পয়সা।

আগামী ২১ জুন বেলা সোয়া ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মে।

যমুনা ব্যাংক লিমিটেড : ব্যাংক খাতের কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২ টাকা ১২ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৩৫ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (কনসোলিডেটেড এনএভি) হয়েছে ২৬ টাকা ২৬ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ২৮ টাকা ৪১ পয়সা।

আগামী ২১ জুন বেরা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ মে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com