ব্রেকিং >>
ব্রেকিং >>

৬ ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | 228 বার পঠিত | প্রিন্ট

৬ ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

রেস এসেট ম্যানেজমেন্ট পরিচালিত ৬ মিউচ্যুয়াল ফান্ডের দ্বতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৪) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ফান্ডগুলো হলো- ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এক্সিম ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড এবং ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড : চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৪৯ পয়সা। গত বছর একই সময়ে ০৩ পয়সা লোকসান হয়েছিল।

Responsive Ad Banner

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর‘২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১৬ পয়সা। গত বছরের একই সময়ে ০৫ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি (এনএভিপিইউ) ছিল ৭ টাকা ৩৮ পয়সা।

ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড : চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৪২ পয়সা। গত বছর একই সময়ে ১৪ পয়সা লোকসান হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর‘২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। গত বছরের একই সময়ে ০৯ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি (এনএভিপিইউ) ছিল ৮ টাকা ১৪ পয়সা।

এক্সিম ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড : চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৪৬ পয়সা। গত বছর একই সময়ে ০৬ পয়সা লোকসান হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর‘২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। গত বছরের একই সময়ে ০৮ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি (এনএভিপিইউ) ছিল ৭ টাকা ৯৭ পয়সা।

ট্রাস্ট ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড : চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৫৯ পয়সা। গত বছর একই সময়ে ০৮ পয়সা লোকসান হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর‘২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ২২ পয়সা। গত বছরের একই সময়ে ০৮ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি (এনএভিপিইউ) ছিল ৭ টাকা ৯৪ পয়সা।

আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড : চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৫২ পয়সা। গত বছর একই সময়ে ১৫ পয়সা লোকসান হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর‘২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ১১ পয়সা। গত বছরের একই সময়ে ১১ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি (এনএভিপিইউ) ছিল ৮ টাকা ৩০ পয়সা।

ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৫৬ পয়সা। গত বছর একই সময়ে ১২ পয়সা লোকসান হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর‘২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০৩ পয়সা। গত বছরের একই সময়ে ১১ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি (এনএভিপিইউ) ছিল ৭ টাকা ৮৫ পয়সা।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:২৫ পিএম | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com