সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৫ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ | 189 বার পঠিত | প্রিন্ট

৫ কোম্পানির শেয়ার লেনদেন শুরু
Responsive Ad Banner

রেকর্ড ডেটের পর আগামীকাল ৫ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বিডি থাই ফুড, ফাস ফিন্যান্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, আমান কটন ফাইবার ও জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং।

Responsive Ad Banner

সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ২২ পয়সা।

আগের অর্থবছরে ইপিএস হয়েছিল এক টাকা ১৯ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩ টাকা ১১ পয়সা।

বিডি থাই ফুড লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৭ পয়সা।

আগের বছর ইপিএস হয়েছিল ২২ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪১ পয়সা।

যা আগের বছর একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ২৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৩২ টাকা ১২ পয়সা।

আগামী ২২ জানুয়ারি ২০২৪ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৭ টাকা ৮৪ পয়সা।

আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৯ টাকা ৯৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস ) দাঁড়িয়েছে মাইনাস ৫ টাকা ৫৭ পয়সা।

অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফ) দাঁড়িয়েছিল মাইনাস ৭২ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আমান কটন ফাইবার্স লিমিটেড : ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৪ পয়সা।

আগের অর্থবছরে শেয়ার প্রতি আয় ছিল ৭৬ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪ টাকা ৫০ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৭:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com