মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৬ মে ২০২৫ | 203 বার পঠিত | প্রিন্ট

৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো- আইপিডিসি ফাইন্যান্স, ডিবিএইচ ফাইন্যান্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, পিপলস লিজিং এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিবিএইচ ফাইন্যান্স: কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টকসহ মোট ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে ইপিএস হয়েছে ৫ টাকা ৭ পয়সা এবং এনএভিপিএস ৪৭ টাকা ২৫ পয়সা। এজিএম অনুষ্ঠিত হবে ১৯ জুন, ডিজিটাল পদ্ধতিতে; রেকর্ড ডেট ২৭ মে।

Responsive Ad Banner

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৯৪ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ১৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ২৪ পয়সা। কোম্পানিটি আগামী ২৬ জুন, ২০২৫ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে।

ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪৩ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৪ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটি আগামী ১৪ জুলাই, ২০২৫ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি: কোম্পানিটির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্য ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

Facebook Comments Box

Posted ৫:০০ অপরাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com