সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩ | 226 বার পঠিত | প্রিন্ট

৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত
Responsive Ad Banner

রেকর্ড ডেটের কারণে আগামী ১২ নভেম্বর ৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- ফার কেমিক্যাল, লিব্রা ইনফিউশন, রেনেটা. আরএন স্পিনিং এবং বিডি ল্যাম্পস।

Responsive Ad Banner

রেনেটা লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৬২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ২১ পয়সা।

আগের বছর ইপিএস ছিল ৪৪ টাকা ৫৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ফার কেমিক্যাল লিমিটেড : কোম্পানিটি গত ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১২পয়সা।

আগের দুই বছরে কোম্পানিটি লোকসান ছিল ৩৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৯৮ পয়সায়।

আগামী ২১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

লিবরা ইনফিউশন লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৮০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এর মধ্যে ৫০ শতাংশ বোনাস ও ৩০ শতাংশ ক্যাশ।

তবে ক্যাশ ডিভিডেন্ড শুধু সাধারণ শেয়ারহোল্ডাদের জন্য ঘোষণা করা হয়েছে।

২০২০-২১ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা।

আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৭ টাকা ৭৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিডি ল্যাম্পস লিমিটেড : কোম্পানিটি গত ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১০ পয়সা।

আগের বছর শেয়ার প্রতি ৮ টাকা ২০ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮২ টাকা ৯১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে।

আর এন স্পিনিং মিলস লিমিটেড : কোম্পানিটি গত ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৮ পয়সা।

আগের দুই বছরে কোম্পানিটি লোকসান ছিল ০৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ০২ পয়সায় দায়।

আগামী ২১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৭ কোম্পানির ডিভিডেন্ড কমেছে

আরও পড়ুন : আজকের ডিএসইর লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৩:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com