সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৪ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ | 192 বার পঠিত | প্রিন্ট

৪ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত
Responsive Ad Banner

রেকর্ড ডেটের কারণে আগামী ২২ ডিসেম্বর ৪ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। প্রতিষ্ঠানগুলো হলো- জুট স্পিনার্স, মুন্নু এগ্রো, ইফাদ অটোস এবং বেক্সিমকো সুসুক বন্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড : কোম্পানিটির ঘোষিত স্টক ডিভিডেন্ডে সম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

Responsive Ad Banner

জুট স্পিনার্স : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৪ টাকা ৪৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৮৩ টাকা ৭৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় হয়েছে ৫৮৭ টাকা ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি দায় ছিল ৫২২ টাকা ১৯ পয়সা।

মুন্নু এগ্রোর ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ২২ শতাংশ বোনাস ডিভিডেন্ড প্রদানের ঘোষণা দিয়েছিল। পরবর্তীতে যা বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হয়।

ইফাদ অটোস : কোম্পানিটির ঘোষিত ১ শতাংশ স্টক ডিভিডেন্ডের সম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডিভিডেন্ড ইস্যু করা যায় না। আর স্টক ডিভিডেন্ডে অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

বেক্সিমকো গ্রিন সুকুক আল-ইস্তানা বন্ড : প্রতিষ্ঠানটি তৃতীয় বছরের ২য় অর্ধবার্ষিকী (২৩ জুন ২০২৪-২২ ডিসেম্বর ২০২৪) সময়ের জন্য বিনিয়োগকারীদের জন্য ৪.৫৫ শতাংশ হারে রিটার্ন (মুনাফা) ঘোষণা করেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com