সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৪ কোম্পানির স্টক ডিভিডেন্ডে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২ | 455 বার পঠিত | প্রিন্ট

৪ কোম্পানির স্টক ডিভিডেন্ডে অনুমোদন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির পরিচালনা পর্ষদের ২০২০-২১ অর্থবছরের জন্য ঘোষিত স্টক ডিভিডেন্ডে অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক,  অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, কে অ্যান্ড কিউ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সাইফ পাওয়ারটেক শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ বোনাস, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ৭ শতাংশ বোনাস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং ৭ শতাংশ বোনাস এবং কে অ্যান্ড কিউয়ের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে বিএসইসি।

Responsive Ad Banner

এই স্টক ডিভিডেন্ডের জন্য সাইফ পাওয়ারটেকের ২৮ ফেব্রুয়ারি, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২ মার্চ, ইন্ট্রাকোর ১ মার্চ এবং কে অ্যান্ড কিউয়ের ২৮ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে এসব কোম্পানির শেয়ার থাকবে, তারা বোনাস শেয়ার পাবে।

উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস শেয়ার ইস্যু করা যায় না। এই অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি বোনাস শেয়ার ইস্যুর যৌক্তিকতা যাচাই করে। ফলে কমে এসেছে অযৌক্তিক বোনাস শেয়ারের পরিমাণ।

শেয়ারবাজার২৪

 

 

 

Facebook Comments Box

Posted ১১:১৬ অপরাহ্ণ | রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com