মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৪ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩ | 286 বার পঠিত | প্রিন্ট

৪ কোম্পানির শেয়ার লেনদেন শুরু
Responsive Ad Banner

রেকর্ড ডেটের পর আগামীকাল ৪ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- অ্যাপেক্স ট্যানারি, মাইডাস ফাইন্যান্স, মতিন স্পিনিং ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ৭ নভেম্বর এই ৪কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অ্যাপেক্স ট্যানারি লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৮২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৪ টাকা ৮৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মতিন স্পিনিং মিলস লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৮ পয়সা।

যা আগের বছর একই সময়ে ছিল ১০ টাকা ৭৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৬০ টাকা ৯৪ পয়সা।

আগামী ৩০ নভেম্বর ২০২৩ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ শিপিং কপোরেশন লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটির ২৪৬ কোটি ২৯ লাখ টাকা নিট মুনাফা হয়েছে।

এতে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ১৫ পয়সা। যা আগের বছর ছিল ১৪ টাকা ৮০ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ৮৬ টাকা ৬৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

মাইডাস ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি গত ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ দশমিক ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

জানা যায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপিএস) ছিল ০ দশমিক ০৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন ২০২৩ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৬০ পয়সা।

মাইডাস ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com