মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৪ কোম্পানির লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ নভেম্বর ২০২১ | 347 বার পঠিত | প্রিন্ট

৪ কোম্পানির লেনদেন স্থগিত
Responsive Ad Banner

আগামীকাল ১১ নভেম্বর ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেন। এগুলো হলো- তিতাস গ্যাস, ম্যারিকো, ফারইস্ট নিটিং এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। এর আগে ৯ ও ১০ সেপ্টেম্বর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করছে এ ৪ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ৩৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ৫ টাকা ৪৯ পয়সা। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫২ টাকা ৪৯ পয়সা।

Responsive Ad Banner

তিতাস গ্যাস : জ্বালানি ও বিদ্যুৎ খাতের কো¤ কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২০ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৫০ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২.৫৭ টাকায়।

ফারইস্ট নিটিং এন্ড ডায়িং: কোম্পানিটি ৩০ জুন ২০২১ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩২ পয়সা।
৩০ জুন ২০২১ তারিখে কোম্পানিটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪৮ পয়সা। নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ২৩ পয়সা। আগামী ২৩ ডিসেম্বর সকাল ১০:৩০ টায় ডিজিটাল প্লাট ফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড : ওষুধ ও রসায়ন খাতের বহুজাতিক কোম্পানিটি ২০০ শতাংশ অন্তর্র্বতী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর’২১ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বৃহস্পতিবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত সভায় অন্তর্র্বতী ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত ২৬ জুলাই কোম্পানিটি অর্থবছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন’২১) আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ২০০ শতাংশ অন্তর্র্বতী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়েছে।
দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটি চলতি অর্থবছরে মোট ৪০০ শতাংশ অন্তর্র্বতী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:২৪ অপরাহ্ণ | বুধবার, ১০ নভেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com