সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ | 735 বার পঠিত | প্রিন্ট

৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত ৪ কোম্পানি। এগুলো হলো- উত্তরা বাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং রবি আজিয়েটা। আজ ১৫ মার্চ অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

উত্তরা ব্যাংক লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ ক্যাশ ও ১৪ শতাংশ স্টকসহ মোট ২৮ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা। এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৯৩ পয়সা। আগামী ২৮ এপ্রিলে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল ।

Responsive Ad Banner

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট সাড়ে ১৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৬ পয়সা। আগের বছর ২ টাকা ১৬ পয়সা ইপিএস হয়েছিল। আগের বছরের তুলনায় গতবছর ব্যাংকটির ইপিএস বেড়েছে প্রায় ৬০ শতাংশ। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৯১ পয়সা। আগামী ২৮ এপ্রিলে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল।

ব্র্যাক ব্যাংক লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য সাড়ে ৭ শতাংশ ক্যাশ ও সাড়ে শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ১৭ পয়সা। এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৮ পয়সা। আগামী ২৮ এপ্রিলে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল ।

রবি আজিয়াটা লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ চুড়ান্ত ক্যাশ এবং ৩ শতাংশ অন্তর্বতীকালীনসহ ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ অন্তর্বতীকালীন ডিভিডেন্ড হিসেবে ডিসেম্বর’২১-এ পরিশোধকৃত।
ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমদনের জন্য আগামী ২৮ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য আগামী ৬ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৩ পয়সা। এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬৪ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com