সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৩ মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ আগস্ট ২০২৩ | 246 বার পঠিত | প্রিন্ট

৩ মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হলো, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জনতা ব্যাংক ফার্স্ট এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

Responsive Ad Banner

এ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

জানা যায়, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। আলোচ্য বছরে ফান্ডটি ইউনিট প্রতি লোকসান করেছে ২৯ পয়সা। আগের বছর ফান্ডটি ১৯ পয়সা আয় করেছিল।

ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৯ টাকা ৭৭ পয়সা।

জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। আলোচ্য বছরে ফান্ডটি ইউনিট প্রতি লোকসান করেছে ৩২ পয়সা। আগের বছর ফান্ডটি ২৪ পয়সা আয় করেছিল।

ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৯ টাকা ৭৮ পয়সা।

আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। আলোচ্য বছরে ফান্ডটি ইউনিট প্রতি লোকসান করেছে ২২ পয়সা। আগের বছর ফান্ডটি ৩৫ পয়সা আয় করেছিল।

ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৯ টাকা ৯৮ পয়সা।

ফান্ডগুলোর রেকর্ড ডেট আগামী ৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com