মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৩ ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ মে ২০২৩ | 139 বার পঠিত | প্রিন্ট

৩ ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ ব্যাংকের স্টক ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মাঝে বিতরণের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকগুলো হলো-ঢাকা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

Responsive Ad Banner

জানা গেছে, ব্যাংক ৩টির মধ্যে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ঢাকা ব্যাংক ৬ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১০ শতাংশ ও শাহজালাল ইসলামী ব্যাংক ৩ শতাংশ স্টক ডিভিডেন্ডের সুপারিশ করেছে। এ ডিভিডেন্ড নির্ধারণে ব্যাংক ৩টি যথাক্রমে- ২২ মে, ২১ ও ২৩ মে রেকর্ড ডেট নির্ধারণ করেছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ডের বাইরে আর কোনো ডিভিডেন্ড সুপারিশ করেনি ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮১ পয়সা, আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ২০ পয়সা (পুনর্মূল্যায়িত)।

শাহজালাল ইসলামী ব্যাংক: সমাপ্ত ২০২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ ডিভিডেন্ডের সুপারিশ করেছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে ১২ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক। আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, আগের বছরে একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪০ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২০ টাকা ৩২ পয়সায়।

এদিকে প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৯৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৪ পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ২০ পয়সায়।

ঢাকা ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ ক্যাশ এবং ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৬৫ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৮ জুন ২০২৩।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১৭ মে ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com