মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৩ ব্যাংকের বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ | 253 বার পঠিত | প্রিন্ট

৩ ব্যাংকের বন্ড অনুমোদন
Responsive Ad Banner

শেয়ারবাজারের তালিকাভুক্ত ৩ ব্যাংকের বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকগুলো হলো- সোস্যাল ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪৯তম সভায় উক্ত বন্ডের অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সোশ্যাল ইসলামী ব্যাংক : এ ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অনুমোদিত এসআইবিএল ৪র্থ (ফোর্থ) বন্ডটি নন-কনভার্টেবল, আনসিকিউরড, মুদারাবা সাব-অর্ডিনেট ফ্লোটিং রেট বন্ড। উক্ত বন্ডের মুনাফার হার শরীয়াহভিত্তিক ব্যাংকসমূহের সর্বশেষ প্রকাশিত ৬ মাস মেয়াদী আমানতের সর্বোচ্চ হার এর গড়কে রেফারেন্স রেট হিসাবে বিবেচনা করে তার সাথে ২ শতাংশ মার্জিন যোগ করে ষান্মাসিক ভিত্তিতে নির্ধারণ করতে হবে।
বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি বরাদ্দ করা হবে।

Responsive Ad Banner

এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এসআইবিএল ব্যাংক তাদের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিট অভিহিত মূল্য ১ কোটি টাকা।

আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে আছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং এরেঞ্জার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এছাড়া বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) অন্তর্ভূক্ত করার জন্য শর্তারোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা।

পূবালী ব্যাংক লিমিটেড : এ ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অনুমোদিত বন্ডটি নন-কনভার্টেবল, প্রাইভেটলি প্লেসড, ফ্লোটিং রেট এবং থার্ড-সাবঅর্ডিনেটেড বন্ড।
বন্ডটির রেঞ্জ অফ ক্যুপন রেট ৬ শতাংশ থেকে ৯ শতাংশ। বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি বরাদ্দ করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে পূবালী ব্যাংক তাদের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিট অভিহিত মূল্য ১ কোটি টাকা।

আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে আছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং এরেঞ্জার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এছাড়া বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) অন্তর্ভূক্ত করার জন্য শর্তারোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড : এ ব্যাংকের ৮০০ কোটি টাকা বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অনুমোদিত বন্ডটি আইবিবিএল ৪র্থ (ফোর্থ) মুদারাবা রিডিমেবল, নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট এবং সাবঅর্ডিনেটেড বন্ড। ৭ বছর মেয়াদী এ বন্ডটির মুনাফার হার শরীয়াহভিত্তিক ব্যাংকসমূহের সর্বশেষ প্রকাশিত ৬ মাস মেয়াদী আমানতের সর্বোচ্চ হার এর গড়কে রেফারেন্স রেট হিসাবে বিবেচনা করে তার সাথে ২ শতাংশ মার্জিন যোগ করে ষান্মাসিক ভিত্তিতে নির্ধারণ করতে হবে।

বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি বরাদ্দ করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ইসলামী ব্যাংক তাদের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিট অভিহিত মূল্য ১ কোটি টাকা।

আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে আছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। এছাড়া বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) অন্তর্ভূক্ত করার জন্য শর্তারোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৭:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com