সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৩ প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ জুন ২০২২ | 341 বার পঠিত | প্রিন্ট

৩ প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ০৫ জুন স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন। এগুলো হলো- ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড : ফান্ডটি গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। সর্বশেষ বছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১.২৩ টাকা।

Responsive Ad Banner

এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড : ফান্ডটি গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। সর্বশেষ বছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১.৮৩ টাকা।

ট্রাস্ট ব্যাংক লিমিটেড : ব্যাংকটি ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭৮ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৫৪ পয়সা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৫১ পয়সায়। আগামী ২৫ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com