সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৩ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | 300 বার পঠিত | প্রিন্ট

৩ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান ৩টি হলো- রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গ্রিনডেল্টা ইন্সু্যুরেন্স এবং ভানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড।

Responsive Ad Banner

কোম্পানি রিলায়েন্স ইন্সুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৬ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫ টাকা ৮৬ পয়সা।

আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৪ টাকা ৮৪ পয়সা। আগের বছর ছিল ৬ টাকা ৬০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬২ টাকা ৬২ পয়সা।

আগামী ৩১ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৬ মার্চ।

গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ১১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৭ টাকা ৩০ পয়সা।

আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ৫ টাকা ৯৮ পয়সা। আগের বছর ছিল ৫ টাকা ৯৪ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৩ টাকা ১৮ পয়সা। আগের বছর ছিল ৬৮ টাকা ৯৬ পয়সা।

আগামী ৩১ মার্চ বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৬ মার্চ।

ভানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড : ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ০.৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ সংশ্লিষ্ট ইউনিটহোল্ডাররা প্রতিটি ইউনিটের বিপরীতে ৮ পয়সা করে পাবে।

সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১৪ পয়সা।

আলোচিত বছরে কোম্পানির ইউনিট প্রতি নগদ অর্থের প্রবাহ ১৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ক্রয়মূল্য অনুযায়ী ১০ টাকা ৮৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য বাজারমূল্য অনুযায়ী ১০ টাকা ৮ পয়সা।

ফান্ডটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৬ মার্চ।

আলোচ্য বছরে ফান্ডটির আকার দাঁড়িয়েছে ১৫৮ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

সমাপ্ত অর্থবছরে ফান্ডটির নীট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৮৯৬ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com