সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ মে ২০২৩ | 180 বার পঠিত | প্রিন্ট

৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত
Responsive Ad Banner

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩টি হলো- আইসিবি ইসলামিক ব্যাংক, পূবালী ব্যাংক এবং শাশা ডেনিমস।

Responsive Ad Banner

পূবালী ব্যাংক : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিতভাবে আয় (কনসোলিডেটেড ইপিএস) ৫ টাকা ৪৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য সমন্বিতভাবে (কনসোলিডেটেড এনএভি) দাঁড়িয়েছে ৪১ টাকা ৯৬ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ সমন্বিতভাবে (কনসোলিডেটেড এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৩ টাকা ৩৬ পযসা।

আগামী ৬ জুন’ ২০২৩ সকাল সাড়ে ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

শাশা ডেনিমস লিমিটেড : কোম্পানিটির পর্ষদ কোম্পানির উৎপাদন সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে পর্ষদ জিএ গার্মেন্টস লিমিটেডে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এক মূল্যসংবেদনশীল তথ্যে এসব বিষয় জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।

তথ্য অনুসারে, শাশা ডেনিমসের পর্ষদ কোম্পানির উৎপাদন সক্ষমতা বাড়াতে ১০৫টি লুম প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ লুমগুলো ঢাকা ইপিজেডের বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) বরাদ্দকৃত ২৮৯ থেকে ২৯২ নম্বর প্লটে স্থাপন করা হবে। এ মেশিনগুলো প্রতিস্থাপন করার পর কোম্পানির বার্ষিক রফতানি আনুমানিক ৩৫০ কোটি টাকা বাড়বে।

এদিকে কোম্পানির পর্ষদ জিএ গার্মেন্টস লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। চুক্তি অনুসারে এ বিনিয়োগের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানন্তর করা হবে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৫ জুন সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি।

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড : গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৩৮ টাকা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) লোকসান হয়েছে ১৮.৫১ টাকা।

এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) নেগেটিভ ০.৮৮ টাকা।

আগামী ১৩ জুলাই সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১০ মে ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com