সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৩ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ | 207 বার পঠিত | প্রিন্ট

৩ কোম্পানির শেয়ার লেনদেন শুরু
Responsive Ad Banner

রেকর্ড ডেটের পর আগামীকাল ১৩ এপ্রিল শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন। এগুলো হলো- ন্যাশনাল ফিড মিল, আইএফআইসি ব্যাংক লিমিটেড এবং ফার কেমিক্যাল। রেকর্ড ডেটের কারণে আজ এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল ফিড মিলস : এ কোম্পানির ১ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। এর প্রেক্ষিতে স্টক ডিভিডেন্ড ইস্যুর জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।
প্রসঙ্গত, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডিভিডেন্ড ইস্যু করা যায় না। আর স্টক ডিভিডেন্ড অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

Responsive Ad Banner

আইএফআইসি ব্যাংক : ব্যাংক খাতের কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ইপিএস ছিলো ১ টাকা ১৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৮ পয়সায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ মে ২০২২ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হবে।

ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ : ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানিটি এসএফ টেক্সটাইলকে অধিগ্রহণ করার লক্ষ্যে আদালতের নির্দেশে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে। এসএফ টেক্সটাইলকে অধিগ্রহণের জন্য হাইকোর্টের অনুমতি চেয়ে আবেদন করলে আদালত এই নির্দেশ দিয়েছে। এর প্রেক্ষিতে কোম্পানির পরিচালনা বোর্ড ওই বৈঠক অনুষ্ঠানের সময়সূচি ও স্থান চূড়ান্ত করেছে।
নির্দেশ অনুসারে, ফার কেমিক্যালের পাশাপাশি এসএফ টেক্সটাইলকেও ইজিএম এবং পাওনাদারদের সাথে বৈঠক করতে হবে।
আগামী ১১ মে, বুধবার সকাল সাড়ে ১১ টায় ফার কেমিক্যালের ইজিএম এবং বেলা ১ টায় পাওনাদারদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। কুমিল্লার জমজম হোটেল অ্যান্ড রিসোর্টে এই সভা অনুষ্ঠিত হবে। আগামী ১০ মে, মঙ্গলবার রাজধানীর নিকেতনে এসএফ টেক্সটাইলের ইজিএম ও পাওনাদারদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com