মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৩ কোম্পানির লেনদেন চালু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ | 250 বার পঠিত | প্রিন্ট

৩ কোম্পানির লেনদেন চালু
Responsive Ad Banner

ডিভিডেন্ড ও ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল চালু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রিম, ন্যাশনাল টি এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৬ শতাংশ স্টক ডিভিডন্ড ইস্যুতে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

Responsive Ad Banner

এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড।

৬ শতাংশ স্টক ডিভিডেনেড্র প্রস্তাব কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। এর প্রেক্ষিতে বোনাস শেয়ার ইস্যুর জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।

এদিকে, অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড (এনটিসি) । কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০ কোটি টাকায় উন্নীত করা হবে। অন্যদিকে পরিশোধিত মূলধন বাড়িয়ে করা হবে ৩০ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬ কোটি ৬০ লাখ টাকা।

অপরদিকে, লাভেলো আইসক্রিমের বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ ঘোষণা করেছে। কোম্পানির ইজিএম আগামী ১৮ অক্টোবর, সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি সংঘস্বরকের আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে কিছু বিধান অর্ন্তভুক্ত করার জন্য ইজিএম করবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:০০ অপরাহ্ণ | সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com