মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ | 307 বার পঠিত | প্রিন্ট

৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- রহিমা ফুড, এমবি ফার্মা এবং ডমিনেজ স্টিল। গতকাল অনুষ্ঠিত বোর্ড সভায় এই ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও দেখুন : ডিএসইর এই মুহুর্তের লেনদেন চিত্র

Responsive Ad Banner

রহিমা ফুড : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৩ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর ২০২২।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৯ টাকা ৫৩ পয়সা।

ডমিনেজ স্টিল : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ ডিসেম্বর ২০২২।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৫৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ১৭ টাকা ২৩ পয়সা।

এমবি ফার্মা : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ স্টকসহ ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩১ ডিসেম্বর ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৩ টাকা ৩৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ২১ টাকা ৯৬ পয়সা।

এদিকে, কোম্পানিটি জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৮২ পয়সা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ২৬ পয়সা।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : এসএমই প্লাটফর্মে সর্বনিম্ন বিনিয়োগ সীমা স্থগিত

আরও পড়ুন : ফ্লোর প্রাইসের চেয়ে কম দরে শেয়ার বিক্রির অনুমতি

আরও পড়ুন : ৪ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

Facebook Comments Box

Posted ১:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com