রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

৩৯ কোটি টাকার অনিয়ম: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চার কর্মকর্তার নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ | 162 বার পঠিত | প্রিন্ট

৩৯ কোটি টাকার অনিয়ম: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চার কর্মকর্তার নামে দুদকের মামলা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: জালিয়াতি, সোর্স ট্যাক্স সংক্রান্ত অনিয়ম এবং ব্যাংক হিসাব ব্যবস্থাপনায় দুর্নীতির মাধ্যমে প্রায় ৩৯ কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরী, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ নাদিমসহ মোট চারজনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (৩০ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক আজিজুল হক বাদী হয়ে মামলাগুলো করেন। দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Responsive Ad Banner

প্রথম মামলায় সাবেক এমডি ফরমান আর চৌধুরী এবং সাবেক ডিএমডি ও সিএফও মোহাম্মদ নাদিমকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ রয়েছে— ২০১৯ থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে তারা নিয়োগপত্রের শর্ত ভঙ্গ করে মূল বেতনের বাইরে সাত দফায় মোট ১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা অবৈধভাবে গ্রহণ করে আত্মসাৎ করেছেন।

দ্বিতীয় মামলাতেও একই দুই কর্মকর্তা—ফরমান আর চৌধুরী ও মোহাম্মদ নাদিমকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, তারা জেনারেল লেজার (GL) হিসাব থেকে বিভিন্ন ভাউচারের সহায়তায় ৮৫ লাখ টাকা তুলে নিজেদের নিয়ন্ত্রণে নেন, যা আত্মসাতের শামিল।

তৃতীয় মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক এমডি ফরমান আর চৌধুরী, ডিএমডি মোহাম্মদ নাদিম, ডিএমডি মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী এবং সাবেক ডিএমডি আবেদ আহাম্মদ খানকে।

এজাহারে বলা হয়েছে— এজেন্ট ব্যাংকিং কমিশন বাবদ প্রাপ্ত ৩৬১ কোটি ১০ লাখ ৬২ হাজার ৩৩২ টাকা-এর ওপর আরোপিত ১০% সোর্স ট্যাক্স হিসেবে ৩৬ কোটি ১১ লাখ ৬ হাজার ২৩৩ টাকা কর্তন করা হলেও তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি, ফলে রাষ্ট্রীয় রাজস্বের বড় ধরনের ক্ষতি হয়েছে।

চতুর্থ মামলায় আবারও ফরমান আর চৌধুরী এবং মোহাম্মদ নাদিমকে আসামি করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়— তারা ক্ষমতার অপব্যবহার করে প্রাপ্যতার চেয়ে অতিরিক্ত ৫৩ লাখ ৮০ হাজার ৪০০ টাকা বোনাস হিসেবে গ্রহণ করেছেন।

সব কটি মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:২৪ অপরাহ্ণ | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com