সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

২ ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণায় বাংলাদেশ ব্যাংকের সম্মতি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | 310 বার পঠিত | প্রিন্ট

২ ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণায় বাংলাদেশ ব্যাংকের সম্মতি
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ ব্যাংকের ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ডিভিডেন্ড সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ২টি হলো- সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং ওয়ান ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সাউথইস্ট ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেয়েছে।

Responsive Ad Banner

ব্যাংকটি ২০২২ সালের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল, যার মধ্যে ছিল ৬ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড।

ওই বছর সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছিল ১ টাকা ৪২ পয়সা।

সর্বশেষ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৪ পয়সা।

আগামীকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

বৈঠকে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাববিবরণী পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

এদিকে, ওয়ান ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেয়েছে।

ব্যাংকটি ২০২২ সালের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। ওই বছর সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছিল ১ টাকা ৫৯ পয়সা।

এদিকে সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৫ পয়সা।

আজ সোমবার (২৯ এপ্রিল) ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাববিবরণী পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:০১ অপরাহ্ণ | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com