মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

২ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ | 1183 বার পঠিত | প্রিন্ট

২ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে মিউচ্যুয়াল খাতে ২ প্রতিষ্ঠান। ফান্ডগুলো হলো- ইবিএল এএমএল ফার্স্ট ইউনিট ফান্ড এবং আইসিবি ইউনিট ফান্ড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন’২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বে-মেয়াদী (ওপেন-ইন্ড) মিউচুয়াল ফান্ড ইবিএল এএমএল ফার্স্ট ইউনিট ফান্ড। সর্বশেষ বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৭২ পয়সা।

Responsive Ad Banner

গত ৩০ জুন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ছিল। অর্থাৎ চলতি বছরের ৩০ জুন তারিখে যাদের কাছে ফান্ডটির ইউনিট ছিল, তারা-ই ওই ডিভিডেন্ড পাবেন।

অপরদিকে, ৩০ জুন’২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ৪২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বে-মেয়াদী (ওপেন-ইন্ড) মিউচুয়াল ফান্ড আইসিবি ইউনিট ফান্ড। আগের বছর ফান্ডটি ৪০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।

গত ৩০ জুন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ছিল। অর্থাৎ চলতি বছরের ৩০ জুন তারিখে যাদের কাছে ফান্ডটির ইউনিট ছিল, তারা-ই ওই ডিভিডেন্ড পাবেন।

এদিকে নতুন করে আইসিবি ইউনিট ফান্ডের পুনঃক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। ফান্ডের ১০০ টাকা অভিহিত মূল্যের ইউনিট ফান্ডের পুনঃক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬১ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com