২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | 273 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ১৯ ফেব্রুয়ারি ২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দু’টি হলো- আরএকে সিরামিক এবং সিঙ্গার বিডি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিঙ্গার বিডি : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা, যা আগের বছর ৫ টাকা ২০ পয়সা ছিল।
আগামী ১১ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

Responsive Ad Banner

আরএকে সিরামকস: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ৩০ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৫৭ পয়সা, যা আগের বছর ২ টাকা ১২ পয়সা ছিল।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:০১ এএম | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com