সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

২ কোম্পানির লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ মে ২০২২ | 201 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির লেনদেন শুরু
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো- এনআরবিসি ব্যাংক লিমিটেড এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এনআরবিসি ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য সাগে ৭ শতাংশ ক্যাশ এবং সাড়ে ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৩ টাকা ০৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৮৭ পয়সা (পুনঃমূল্যায়িত)। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ২৫ পয়সায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০২ জুন ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে।

এদিকে, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর, ২০২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। আগের বছর লোকসান ছিল ২৮ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ১৮ টাকা ১৩ পয়সা। গত বছর ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ১৭ টাকা ৫৪ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আাগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:১৬ অপরাহ্ণ | বুধবার, ১১ মে ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com