মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

২ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২ | 651 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত কমিটি
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের দুই দুর্বল কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হলো- মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ও মেঘনা পেট লিমিটেড। আজ মঙ্গলবার (৫ এপ্রিল) কোম্পানি দুটির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করেছে বিএসইসি।

কমিশন সূত্রে জানা যায়, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তারা সম্প্রতি কোম্পানি দুটি পরিদর্শন করেছে এবং এই সংক্রান্ত প্রতিবেদন বিএসইসিতে দাখিল করেছে।

Responsive Ad Banner

ওই প্রতিবেদনের আলোকে চার সদস্েযর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্েয এই সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে কমিশন।

বিএসইসির যুগ্ম পরিচালক সাইফুল ইসলামকে প্রধান করে ৪ সদস্যের গঠিত এই কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক শাহারিয়ার পারভেজ, সহকারী পরিচালক মো. মিনহাজ বিন সেলিম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. রাসেল রহমান।

তদন্ত কমিটিকে কোম্পানি দুটির কারখানা ও অফিসে গিয়ে সার্বিক বিষয়ে তদন্ত করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শেয়ারবাজারে তালিকাভুক্তির পর থেকেই মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পেট বিনিয়োগকারীদের কোন ডিভিডেন্ড দিচ্ছে না। বছরের পর বছর কোম্পানি দুটি লোকসান দেখিয়ে আসছে। তারপরও কোম্পানি দুটির শেয়ার নিয়ে কিছু বিনিয়োগকারী প্রায়ই টানাটানি করেন। ক্ষতির মুখে পড়েন সাধারণ বিনিয়োগকারীরা। কমিশন বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা কনডেন্সড মিল্কের অনুমোদিত মূলধন ৮০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৬ কোটি টাকা। এর বিপরীতে কোম্পানিটিতে পুঞ্জীভূত লোকসান রয়েছে ১১১ কোটি ২৭ লাখ টাকা।

কোম্পানিটির মোট ১ কোটি ৬০ লাখ শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৫০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫০ শতাংশ।

অন্যদিকে ২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা পেটের অনুমোদিত মূলধন ৩০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১২ কোটি টাকা। এর বিপরীতে কোম্পানিটিতে পুঞ্জীভূত লোকসান রয়েছে ১৭ কোটি ৬ লাখ টাকা।

কোম্পানিটির মোট ১ কোটি ২০ লাখ শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৫০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫০ শতাংশ।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com