সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

২ কোম্পানির ডিভিডেন্ড নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৬ জুলাই ২০২১ | 474 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির ডিভিডেন্ড নির্ধারণ
Responsive Ad Banner

আগামীকাল নির্ধারণ হবে ২ কোম্পানির ডিভিডেন্ড। অর্থাৎ ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল স্থগিত থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো- পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স। এদিন যাদের কাছে এ দুই কোম্পানির শেয়ার থাকবে তারাই পাবেন ২০২০ সালের জন্য ঘোষিত ডিভিডেন্ড। এর আগে ২৫ ও ২৬ জুলাই স্পট মার্কেটে এ কোম্পানির শেয়ার লেনদেন করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

এ সময় কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.০৯ টাকা।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এদিকে, ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে সোনার বাংলা ইন্স্যুরেন্স। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদে সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় এ কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৪২ অপরাহ্ণ | সোমবার, ২৬ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com