২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩১ জুলাই ২০২২ | 357 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ২ কোম্পানি। এগুলো হলো- সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগের বছর কোম্পানিটি ২ শতাংশ অন্তর্র্বতীক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। কোম্পানিটির মোট ডিভিডেন্ড পরিমাণ দাঁড়াল ১৫ শতাংশ। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ সেপ্টেম্বর, ২০২২ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ আগস্ট।

এদিকে, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩০ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮০ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৭৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১০৯ টাকা ১৫ পয়সা। আগামী ২৬ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ আগস্ট।

Responsive Ad Banner

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৪৬ পিএম | রবিবার, ৩১ জুলাই ২০২২

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com