২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | 193 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং প্রিমিয়ার সিমেন্ট। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ক্যাশ হিসেবে ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ২৫ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল এক টাকা ৬৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫৭ পয়সা।
আগামী ৩০ মার্চ ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মার্চ ২০২৩।

Responsive Ad Banner

প্রিমিয়ার সিমেন্ট ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। আর ঘোষিত ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৬ মর্চ।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ১০ টাকা ৭০ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:২৯ পিএম | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com