ব্রেকিং >>
ব্রেকিং >>

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ | 595 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- আফতাব অটোমোবাইলস এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ। ২৬ অক্টোবর অনুষ্ঠিত বোর্ড সভায় এই ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও দেখুন : আজকের ডিএসইর প্রকৌশল খাতের লেনদেন চিত্র

Responsive Ad Banner

জানা যায়, প্রকৌশল খাতের আফতাব অটোমোবাইলস ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে, যা উদ্যোক্তা ও পরিচালকরা পাবেন।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর ২০২২ এই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর ২০২২।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা। এর আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৯৪ পয়সা।

অপরদিকে, বিবিধ খাতের কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৮১ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৭৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৭০ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৮ জানুয়ারি ২০২৩ এই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর ২০২২।

আরও পড়ুন : ১৯ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : বিবিএস ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : এসিআই লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : রানার অটোর ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : ইভিন্স টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : একমি ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : একমি ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : এসিআই ফর্মুলেশনের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : অগ্রনী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন : কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:২৬ পিএম | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com