২ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | 217 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুটি হল শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং বিডি থাই ফুড লিমিটেড। কোম্পানিগুলো বিনিয়োগকারীদের মাঝে ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করায় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কোম্পানিগুলোর ক্যাটাগরি পরিবর্তনের আদেশ জারি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এর ফলে ‘বি’ক্যাটাগরি থেকে ‘এ’ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি। আর ‘এ’ক্যাটাগরির অধীনে আগামীকাল ০৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু করবে।

Responsive Ad Banner

অন্যদিকে, বিডি থাইফুড ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ডিভিডেন্ডের পরিমাণ ১০ শতাংশের নিচে হওয়ায় কোম্পানিটি ‘এন’ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। আর ‘বি’ ক্যাটাগরির অধীনে আগামীকাল ০৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু করবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৩৮ পিএম | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com