নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ | 291 বার পঠিত | প্রিন্ট
শেফার্ড টেক্সটাইল (বিডি) লিমিটেডের সাথে একীভূতকরণের সিদ্ধান্ত অনুমোদন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শেফার্ড টেক্সটাইল শেফার্ড ইন্ডাস্ট্রিজের সিস্টার কোম্পানি। কোম্পানি দুইটি একীভুতকরণের পর শেফার্ড টেক্সটাইল নামে ব্যবসা পরিচালনা করবে।
কোম্পানি দুইটির একীভুতকরণের জন্য ব্যাংক, অন্যান্য ক্রেডিটরস, শেয়ারহোর্ডার এবং অন্য স্টেকহোল্ডারদের অনুমতির প্রয়োজন হবে।
সুপ্রিম কোর্টের উচ্চ আদালত থেকে কোম্পানি দুইটির একীভূতকরণের জন্য অনুমতি লাগবে।
শেয়ারবাজার২৪
Posted ১২:৪০ পিএম | মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.