২ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ | 284 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই
Responsive Ad Banner

অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই (ঢাকা স্টক এক্সচেঞ্জ)। কোম্পানিগুলো হলো- ঢাকা ডাইং ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানি ২টিকে ডিএসই একটি তদন্ত নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি ২টি জানিয়েছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গতকাল ৫ জুলাই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

ডিএসইতে ২১ জুন ঢাকা ডাইংয়ের শেয়ার দর ছিল ১৩ টাকা ২০ পয়সা। আর ৪ জুলাই কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকায় উন্নীত হয়।

একই সময়ে রূপালী লাইফের শেয়ার গত ১৪ জুন ১৮৭ টাকা ৪০ পয়সা ছিল। আর ৪ জুলাই ২৪৭ টাকায় উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

 

Facebook Comments Box

Posted ৪:৩৮ পিএম | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com