রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ মে ২০২৩ | 1174 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই
Responsive Ad Banner

অস্বাভাবিক হারে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই (ঢাকা স্টক এক্সচেঞ্জ)। কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, সম্প্রতি কোম্পানি ২টির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: গত ১৪ মে কোম্পানিটির শেয়ারের দর ছিল ৩৮ টাকা ৪০ পয়সা। আজ ৩০ মে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২ টাকা ৪০ পয়সা বা ৫৮ শতাংশ।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স: গত ১৭ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ছিল ৬২ টাকা ১০ পয়সায়। আজ ৩০ মে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়েয়েছে ৯৫ টাকা ২০ পয়সায়। অর্থাৎ দুই মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৩ টাকা ১০ পয়সা বা ৫৩ শতাংশ।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ মে ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com