নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৫ আগস্ট ২০২১ | 249 বার পঠিত | প্রিন্ট
২৫ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষে যে ১০ কোম্পানি ছিল সেগুলো হলো- এইচ আর টেক্সটাইল,সি এন্ড টেক্সটাইল, সুহৃদ টেক্সটাইল, কুইন টেক্সটাইল, আফতাব অটো, আনলিমা ইয়ার্ন, জেনেক্স ইনফোসিস, সাফকো স্পিনার, আরএসআরএম স্টিল এবং প্রাইম টেক্সটাইল লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দর কমার শীর্ষে থাকা – এইচ আর টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ২.৩৯ শতাংশ দর কমেছে সর্বশেষ ৭৭ টাকা ১০ পয়সা লেনদেন হয়। এদিন ডিএসইতে এ কোম্পানির মোট ৬ লাখ ১৫ হাজার ১৭৮টি শেয়ার এক হাজার ৯৯৭ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪ কোটি ৮৬ লাখ ৪৪ হাজার টাকা।
এরপর আজ দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে সি এন্ড টেক্সটাইলের। এদিন এ কোম্পানির দর আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৫.২৬ শতাংশ কমে সর্বশেষ ৭ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। আজ ডিএসইতে এ কোম্পানির ৬৯ লাখ ৪৭ হাজার ৬০৩টি শেয়ার এক হাজার ৪০৭ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫ কোটি ৩ লাখ ৬৫ হাজার টাকা।
দর কমার অন্য ৮টি কোম্পানির মধ্যে- সুহৃদ টেক্সটাইলের ৩.৯৮ শতাংশ, কুইন টেক্সটাইলের ৩.৮৬ শতাংশ, আফতাব অটোর ৩.৭৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৩.৬৭ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৩.৫৫ শতাংশ, সাফকো স্পিনারের ৩.৪৭ শতাংশ, আরএসআরএম স্টিলের ৩.৩৬ শতাংশ এবং প্রাইম টেক্সটাইলের ৩.০২ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪
Posted ৮:৫৯ অপরাহ্ণ | বুধবার, ২৫ আগস্ট ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.