সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

২০২৩ অর্থবছরে ৬ ব্যাংকের ডিভিডেন্ড বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ জুন ২০২৪ | 240 বার পঠিত | প্রিন্ট

২০২৩ অর্থবছরে ৬ ব্যাংকের ডিভিডেন্ড বেড়েছে
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংক ২০২৩ অর্থবছরে ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে ডিভিডেন্ড বেড়েছে ৬ ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।।

ব্যাংকগুলো হলো- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক এবং পূবালী ব্যাংক। একই সময়ে ডিভিডেন্ড কমেছে ৬ ব্যাংকের, ৩টি ব্যাংক ডিভিডেন্ড দিতে ব্যার্থ হয়েছে এবং ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে ২০টির। অপরদিকে এনআরবি ব্যাংক এবারই প্রথমবার ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

ডিভিডেন্ড বৃদ্ধি পাওয়া ব্যাংকগুলোর মধ্যে-

ব্র্যাক ব্যাংক পিএলসি : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছর অর্থাৎ ২০২২ সালে কোম্পাটি ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ৫ শতাংশ।

সিটি ব্যাংক : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছর অর্থাৎ ২০২২ সালে কোম্পাটি ১০ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টকসহ মোট ১২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ১৩ শতাংশ।

ডাচ-বাংলা ব্যাংক : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১৭.৫০ শতাংশ স্টকসহ মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় ডিভিডেন্ড বেড়েছে ১০ শতাংশ।

এনসিসি ব্যাংক পিএলসি : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরেও ব্যাংকটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ২ শতাংশ।

ওয়ান ব্যাংক পিএলসি : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৩.৫০ শতাংশ ক্যাশ ও ৩.৫০ শতাংশ স্টকসহ মোট ৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরেও ব্যাংকটি ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ২ শতাংশ।

পূবালী ব্যাংক : ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ব্যাংকটি ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ব্যাংকটি ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় ব্যাংকটির ডিভিডেন্ড বেড়েছে ১২.৫০ শতাংশ।

এদিকে, এনআরবি ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর উদ্যোক্তা পরিচালকদের জন্য ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এটাই কোম্পানিটি তালিকাভুক্ত হওয়ার প্রথম ডিভিডেন্ড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩২ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com