মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

১০ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ | 151 বার পঠিত | প্রিন্ট

১০ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড, বার্জার পেইন্টস (বাংলাদেশ) লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, কর্নফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, লঙ্কাবাংলা ফাইন্যান্স এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

Responsive Ad Banner

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭৩ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ০৩ পয়সা। আগের অর্খবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ০১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ০৬ পয়সা।

 

ইউনাইটেড ফাইন্যান্স : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২২ পয়সা। আগের অর্খবছরের একই সময়ে ইপিএস ছিল ১১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৯৪ পয়সা।

 

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬৩ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। আগের অর্খবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৭৮ পয়সা।

 

বার্জার পেইন্টস (বাংলাদেশ) লিমিটেড : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১২ টাকা ২০ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১০ টাকা ১২ পয়সা।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩২ টাকা ৯৪ পয়সা। গতবছর একই সময়ে ৩১ টাকা ০৮ পয়সা ইপিএস হয়েছিল।

 

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ৭১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ২ টাকা ১৬ পয়সা লোকসান করেছিল।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ১০ পয়সা। গত বছরের একই সময়ে ২ টাকা ১৪ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৪ টাকা ৩৩ পয়সা।

 

কর্নফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩৭ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। আগের অর্খবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ২৮ পয়সা।

 

আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৩৫ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ২৯ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটি ২৬ পয়সা লোকসান করেছে। আগের অর্থবছরের একই সময়ে ৯৬ পয়সা ইপিএস হয়েছিল।

 

সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬৭ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আগের অর্খবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৯ টাকা ৮৬ পয়সা।

 

লঙ্কাবাংলা ফাইন্যান্স: কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির কনসোলিডেটেড ইপিএস হয়েছে ৬৭ পয়সা। আগের অর্খবছরের একই সময়ে ইপিএস ছিল ৩৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ৪৮ পয়সা।

 

ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে (জুলাই- সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৫৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ১ টাকা ৮২ পয়সা লোকসান হয়েছিল।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি- সেপ্টেম্বর’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ৩ টাকা ৬২ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট দায় ছিল ৫৪ টাকা ৭৮ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৪২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com