সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্বাভাবিক লেনদেনে ফিরছে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১ | 248 বার পঠিত | প্রিন্ট

স্বাভাবিক লেনদেনে ফিরছে ৩ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ৮ ডিসেম্বর স্বাভাবিক লেনদেনে ফিরছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন। এগুলো হলো- সানলাইফ ইন্স্যুরেন্স, ফার্মা এইডস ও সোনালী আঁশ লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আজ এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত অর্থববছরের জন্য এক শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

Responsive Ad Banner

সোনালী আঁশ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ২২, ডিসেম্বর তারিখে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৬২ পয়সা আয় হয়েছিল।

ফার্মা এইডস লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ১১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১৬ টাকা ৮২ পয়সা আয় হয়েছিল। আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com