বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাভাবিক দরপতনেও ঘুরে দাঁড়ানোর আশা শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ আগস্ট ২০২৫ | 214 বার পঠিত | প্রিন্ট

স্বাভাবিক দরপতনেও ঘুরে দাঁড়ানোর আশা শেয়ারবাজারে
Responsive Ad Banner

টানা তিন কার্যদিবসের রেকর্ড উত্থানের পর শেয়ারবাজারে দেখা দিয়েছে স্বাভাবিক দরপতন। আজ বুধবার (০৬ আগস্ট) লেনদেন শুরুর পর সূচক কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও শেষ পর্যন্ত দিনের শেষে বাজারে মিশ্রপ্রবণতা লক্ষ করা গেছে। সূচকের সঙ্গে টাকার অঙ্কে লেনদেনও কিছুটা কমেছে। তবে বাজার সংশ্লিষ্টরা এটিকে স্বাভাবিক পতন বলেই মনে করছেন এবং আতঙ্কিত না হয়ে বিনিয়োগকারীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে সূচক বেড়ে যায় ৫৬ পয়েন্ট, যা সকাল ১০টা ১০ মিনিট নাগাদ দাঁড়ায় ৫ হাজার ৫৪১ পয়েন্টে। তবে এরপর থেকে সূচকে ওঠানামার মধ্য দিয়ে ধীরে ধীরে একটানা পতন শুরু হয়। বেলা সাড়ে ১১টার পর সূচকে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেলেও দিনশেষে তা নিম্নমুখী ধারায়ই ছিল।

Responsive Ad Banner

ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭১.১৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস কমেছে ১.৫৫ পয়েন্ট এবং অবস্থান করছে ১ হাজার ১৮৩.৯৩ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক ৪.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৫.৫১ পয়েন্টে।

লেনদেনের দিক থেকে আজ ডিএসইতে মোট ৮৮৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের ৯১১ কোটি ৭৩ লাখ টাকা থেকে ২১ কোটি ৭৮ লাখ টাকা কম।

ডিএসইতে আজ ৪০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫৪টির শেয়ারদর বেড়েছে, ১৮৪টির কমেছে, এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে। আজ সিএসইতে মোট ৫৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ১০ কোটি ৫৬ লাখ টাকা থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।

আজ সিএসইতে ২১৯টি কোম্পানি ও ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৮২টির দর বেড়েছে, ১১২টির দর কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত ছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ৭৩.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৩১.১৭ পয়েন্টে। উল্লেখযোগ্য যে, আগের দিন এই সূচক ৮৬.১৯ পয়েন্ট কমেছিল।

বাজার বিশ্লেষকদের মতে, টানা তিন দিনের উত্থানের পর এমন দরপতন স্বাভাবিক এবং এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বরং বাজারে শক্তিশালী ভিত্তি তৈরির জন্য এমন স্বাভাবিক মুনাফা গ্রহণের প্রবণতা বাজারের জন্য ইতিবাচক বলেই মনে করছেন তারা।

 

Facebook Comments Box

Posted ৬:২৪ অপরাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com