মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ | 219 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২কোম্পানি
Responsive Ad Banner

রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৬ সেপ্টেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি । শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো : প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

রেকর্ড ডেটের কারণে আগামী ২৭ সেপ্টেম্বর এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যরেন্স
গত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেনি। অর্থাৎ আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেবেনা।

আগামী ০৬ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

লিগ্যাছি ফুটওয়্যার লিমিটেড নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনক্রমে ৩ কোটি শেয়ার ইস্যু করেছে। কোম্পানিটি প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে ইস্যু করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে কোম্পানিটি জানিয়েছে, কোম্পানিটির ৩ জন উদ্যোক্তা ও পরিচালক এবং অন্যান্য ১৪ জন শেয়ারহোল্ডাদের কাছে শেয়ারগুলো ইস্যু করা হয়েছে।

যারা কোম্পানিটির ৩ কোটি শেয়ার কিনেছে, তাদের মধ্যে রয়েছে- এনএএসসিএফএস ইক্যুইটিজ ৮১ লাখ ৫০ হাজার, টিএস ইক্যুইটি অ্যান্ড ভেঞ্চার ২২ লাখ ৫০ হাজার, আহমেদ ফারাবি চৌধুরী ২০ লাখ, লামিম এন্টারপ্রাইজ ১৯ লাখ ২৪ হাজার,রিভারস্টোন ১৯ লাখ ২৪ হাজার, হায়াত ট্রেড ইন্টারন্যাশনাল ১৭ লাখ ৫০ হাজার, হাবিব এন্টারপ্রাইজ ১৭ লাখ ৫০ হাজার, এসএএম ইক্যুইটিজ ১৭ লাখ ২৫ হাজার, এনএসআরএ ইক্যুইটিজ ১৭ লাখ ২৫ হাজার, এমকে ফুটওয়্যার ১৭ লাখ ২৫ হাজার, শিরিন্তা শাবিন চৌধুরী ৯ লাখ ৫০ হাজার, কাজী রাফি আহমেদ ৮ লাখ ৯৯ হাজার ৪৬২টি, নিরোদ বড়ুয়া ৮ লাখ ৮০ হাজার, আমিনুল হক ৮ লাখ ৪০ হাজার, সী পার্ল ৫ লাখ ৫০ হাজার, কাজী আজিজ আহমেদ ৫ লাখ ৩৩ হাজারস ও কাজী নাফিজ আহমেদ ৪ লাখ ২৯ হাজার ৫৩৮টি শেয়ার।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com