সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে পপুলার লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ আগস্ট ২০২৩ | 261 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
Responsive Ad Banner

রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৩ সেপ্টেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ৪ সেপ্টেম্বর এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩০ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ৩৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৪০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮০ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৮০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯২ টাকা ৬৮ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিলো ১০৯ টাকা ১৫ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি সম্পদ মূল্য কমেছে।

শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) নেগেটিভ ৩৯ টাকা ২১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল নেগেটিভ ১৭ টাকা ৮৩ পয়সা। অর্থাৎ নেগেটিভ অপারেটিং ক্যাশ ফ্লো বেড়েছে।

আগামী ২৬ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:১০ অপরাহ্ণ | বুধবার, ৩০ আগস্ট ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com