শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ জুন ২০২৫ | 278 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৪ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ০৪ জুন পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো- নর্দার্ন ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং প্রাইম ইন্স্যুরেন্স। রেকর্ড ডেটের কারণে আগামী ১৫ জুন এই ৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ০৫ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৪৩ পয়সা।

Responsive Ad Banner

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৭৯ পয়সা। কোম্পানিটি আগামী ১৪ জুলাই, ২০২৫ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৪২ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৬১ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৮৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ আগস্ট, ২০২৫ তারিখে সকাল ১১টায় ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৮৯ পয়সা, যা পূর্ববর্তী বছরে ছিল ২ টাকা ০৭ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৭৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজএম) আগামী ৭ আগস্ট ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৮১ পয়সা, যা পূর্ববর্তী বছরে ছিল ১ টাকা ৮৩ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৮০ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজএম) আগামী ১৬ আগস্ট ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ২:০৭ অপরাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com