রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ | 218 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৫ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ২৪ মে থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। কোম্পানিগুলো হলো- বাটা সু, ম্যারিকো, ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক এবং পিপলস লিজিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে আগামী ২৪ ও ২৫ মে বাটা সু, ম্যারিকো, ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। রেকর্ড ডেটের কারণে আগামী ২৬ মে এই ৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত তাকবে।

Responsive Ad Banner

অরদিকে, আগামী ২৪ থেকে ২৬ মে পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন করবে পিপলস লিজিং। রেকর্ড ডেটের কারণে আগামী ২৭ মে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

বাটা সু লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৬ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৬২ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২৯ টাকা ৩১ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২০ টাকা ২২ পয়সায়।

ম্যারিকো বাংলাদেশ পিএলসি : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৯৫০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮৭ টাকা ৪৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১৪৬ টাকা ২৩ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১৪৬ টাকা ২৩ পয়সা । আগের বছর একই সময়ে ছিল ১৯৫ টাকা ২৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩৯ টাকা ১৩ পয়সা।

আগামী ২৬ জুন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ব্যাংক এশিয়া পিএলসি : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ডে ঘোষণা করেছে। এরমধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৭৯ পয়সা।

আলোচ্য অর্থবছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৫০ টাকা ৪৬ পয়সা। আগের বছর যা ছিল মাইনাস ৫ টাকা ৬৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ২৮ পয়সা।

আগামী ১৭ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এনসিসি ব্যাংক: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ১০ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৭ পয়সা।

গত বছরের তুলনায় ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ১০ টাকা ৫১ পয়সা থেকে বেড়ে ১১ টাকা ৬৮ পয়সায় পৌঁছেছে।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৭৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজএম) আগামী ১১ জুন, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে, ২০২৫।

ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ জুলাই, ২০২৫ তারিখে ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com