নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৭ জুলাই ২০২১ | 378 বার পঠিত | প্রিন্ট
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আগামীকাল ও ১১ জুলাই স্পট ও ব্লক মার্কেটে মোট দুই কার্যদিবস এ কোম্পানির শেয়ার লেনদেন হবে। আগামী ১২ জুলাই রেকর্ড ডেটের কারণে এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২০ পযৃন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি কোম্পানিটি। আগামী ২৩ আগষ্ট, সোমবার সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪
Posted ৫:২৭ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
sharebazar24 |
.
.