মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ মে ২০২২ | 345 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৯ মে স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ২ কোম্পানি। এগুলো হলো- ঢাকা ইন্স্যুরেন্স এবং সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ২২ মে এই দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে সেনাকল্যান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা।

Responsive Ad Banner

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৯৯ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৮ টাকা ৮৯ পয়সা।

আগামী ২০ জুন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ মে।

এদিকে, ৩১ ডিসেম্বর, ২০২১ পযৃন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৪ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৮৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৩১ টাকা ৬১ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে এক টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল এক টাকা ৬৬ পয়সা।

আগামী ১৫ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ মে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ মে ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com